ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

আটক বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার বানাচ্ছে ভারত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটক অবৈধ বাংলাদেশি জন্য মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণ করতে যাচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের যেহেতু সরাসরি কারাগারে রাখা সম্ভব নয়, তাই তাদের রাখার জন্য মুম্বাইয়ে একটি উন্নতমানের ডিটেনশন সেন্টার নির্মাণ করা হবে।

তিনি বলেন, আমরা দেখেছি সাম্প্রতি অবৈধ বাংলাদেশিসহ, মাদক মামলা, অবৈধ প্রবেশের ঘটনায় জড়িত অধিকাংশই বিদেশি নাগরিক; তাদের সরাসরি আমাদের কারাগারে রাখা যায় না। তাদের আলাদা ডিটেনশন সেন্টারে রাখতে হয়, তাই মুম্বাই মিউনিসিপ্যালিটি (বিএমসি) আমাদেরকে ডিটেনশন সেন্টার বা আটক শিবির নির্মাণের জন্য জমি দিয়েছে।

কিন্তু সেই জমি ডিটেনশন সেন্টারের মানদন্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি। সুতরাং, মুম্বাইয়ে একটি ভালো আটক কেন্দ্র নির্মাণ করা হবে।

মুম্বাই পুলিশের মানব পাচার বিরোধী সেল জানিয়েছে অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছেন তারা। সেই দম্পতি মুম্বাইয়ে থানে এলাকার কল্যাণে বসবাস করে আসছিল।

থানা পুলিশ জানিয়েছে, এই দম্পতি সবুজ সানোয়ার শেখ এবং বৃষ্টি সবুজ শেখ, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দেওয়ায় বাড়ির মালিক মুস্তাফা মুনশির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আটক বাংলাদেশিদের জন্য ডিটেনশন সেন্টার বানাচ্ছে ভারত

আপডেট সময় :