ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

ইজতেমা ময়দানের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৬ দিন পর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা হতে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ অদ্য ২ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা হতে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমার ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তার আগে ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইজতেমা ময়দানের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট সময় :