ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মনোহরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।
জানা যায় গত রোববার রাতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত ১টার দিকে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের সেনা টহল দল উপজেলার হাসনাবাদ গ্রামের জমদ্দার বাড়ির মৃত আবু হানিফের ছেলে আবুল কালাম শিপনের নতুন বাড়িতে অভিযান চালায়, অভিযানের টের পেয়ে শিপন পালিয়ে যায়। এসময় শিপনের স্ত্রী নুরজাহান আক্তার (২৭)কে আটক করে মহিলা পুলিশ সদস্য প্রিয়াংকা বড়ুয়া তল্লাশি করলে নুরজাহান প্লাস্টিকের ওয়ারড্রব থেকে পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা বের করে দিলে তাকে আটক করে যৌথবাহিনি। এরপর যৌথবাহিনি ভোর ৪টার দিকে ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া দিলীবাড়ির মৃত মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেন (২৮)কে তার বাড়ি থেকে আটক করে। এসময় ঘরে তল্লাশি করে বাবলুর ফ্রিজের উপরে থাকা পলিথিন মোড়ানো ২৬৫ পিস ইয়াবা উদ্ধার করে যৌথবাহিনি। পরে আটক দুজনকে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় :