ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

নগরকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল সিগারেট জব্দ

মো. শাহ্ জালাল, (নগরকান্দা) ফরিদপুর
  • আপডেট সময় : ২৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টায় উপজেলা সদর বাজারের রাকিব স্টোরে অভিযান চালায়। এ সময় রাকিব স্টোরের মালিক শরিফউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, সেই সাথে জব্দকৃত নকল সিগারেট ও পলিথিন ব্যাগ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা সদর বাজারের দুটি দোকানে অভিযান চালানো হয় এ সময় রাকিব স্টোরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৫২০ শলাকা নকল সিগারেট ও ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও দোকানের মালিক শরিফ উদ্দিনকে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নগরকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল সিগারেট জব্দ

আপডেট সময় :