ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

কচুয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিএনপি নেতার, সংকট নিরসনে পাশে থাকার আশ্বাস

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জিয়া চ্যারিটেবল মামলার আসামী বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। গত বুধবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় তিনি রোগী, রোগীর স্বজন ও চিকিৎসকদের কাছ থেকে হাসপাতালের সংকট বিষয় জানেন। সংকট নিরসনে আশ্বাস দেন।রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগে খুশি রোগী ও রোগীর স্বজনরা।
পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ ও আবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক এর সাথে সাক্ষাৎ করেন। তারা চিকিৎসক, জনবল সংকটসহ ভবনের দুর্দশার কথা জানান এই নেতাকে।
বিএনপির নেতাকর্মীরা জানান, খান মনিরুল ইসলাম শুধু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয় জেলার প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য পরিদর্শন করছেন। শুধু স্বাস্থ্য বিভাগ নয় শিক্ষা সহ এলাকার উন্নয়ন কর্মকান্ড, মাদক, সন্ত্রাস ও সামাজিক অনাচারের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা রাখছেন । আর এই কর্মকাণ্ড ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান নেতাকর্মীরা।
বিএনপি নেতা খান মনিরুল ইসলাম বলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুবই নাজুক। হাসপাতালটি নিজেই রোগী। চিকিৎসক নেই, ভবন নেই খুবই খারাপ অবস্থা। এসব সংকট নিরসনের জন্য সবার পাশে থাকার আশ্বাস দেন এই নেতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কচুয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিএনপি নেতার, সংকট নিরসনে পাশে থাকার আশ্বাস

আপডেট সময় :