ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

কালকিনিতে নিখোঁজ শিশু ইশরাত উদ্ধার

আক্তার হোসেন, কালকিনি (মাদারীপুর)
  • আপডেট সময় : ১৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া শিশু ইশরাতকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। আজ শনিবার (২১শে জুন) সকাল ১১ টার দিকে স্নানঘাটা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ই জুন বুধবার প্রতিদিনের ন্যায় শিশু ইসরাত মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এর পরে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। শিশু ইশরাত বাশগাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর জায়গির গ্রামের রেজাউল করিম বাবুর মেয়ে। নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই ইশরাতের খোঁজে গোয়েন্দা সহযোগিতাসহ ঐ এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় কালকিনি থানা পুলিশ। অবশেষে আজ সকাল ১১ টার দিকে বাশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা বাজারের ব্রীজ সংলগ্ন জায়গায় তাকে পাওয়া যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে কালকিনি থানা পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে শিশুটি।
এ বিষয়ে শিশুটির বাবা সদ্য বিদেশ ফেরত রেজাউল করিম বাবু বলেন, আমার মেয়েটিকে স্নানঘাটা বাজারের ব্রীজের কাছে পেয়েছি। এ ঘটনা যারা ঘটিয়েছি তাদের বিচার চাই। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সাথে তার বিবাদ রয়েছে। সন্দেহের তীর তাদের দিকেই। তবে বাবা হিসাবে হারিয়ে যাওয়া মেয়ে খুজেঁ পাওয়ার যে আত্ম তৃপ্তি সেটা তার ভিতরে পরিলক্ষিত হয়নি। রহস্য রয়েই যায়।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান, মেয়েটিকে স্নানঘাটা বাজারের ব্রীজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি এখন থানায় আছে সাথে ওর বাবা ও মা রয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালকিনিতে নিখোঁজ শিশু ইশরাত উদ্ধার

আপডেট সময় :