ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

‘সংস্কার না‌ করে নির্বাচন দিলে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা থাকে’

মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর)
  • আপডেট সময় : ২৮৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আমরা নির্বাচনের আগে সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার মধ্যে সংস্কার করতে হবে। সংস্কারের আগে নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।
দেশবাসী দুর্ভোগ পোহাচ্ছে, জনগণের দুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন। সংসদে সংখ্যানুপাতিক আসন বিন্যাস করতে হবে।’
গত শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ আরও বলেন, রাষ্ট্র পরিবর্তনে, সমাজ পরিবর্তনে সাংবিধানিক পদ্ধতি হলো নির্বাচন পদ্ধতি। জামায়াত তার উদ্দেশ্যে ও লক্ষ্যে নিয়মতান্ত্রিক পন্থা গণতান্ত্রিক পদ্ধতিকে বেছে নিয়েছে সমাজ পরিবর্তনের জন্য। এজন্য আমাদের আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, এ যাবৎকাল যারা দেশ শাসন করেছে তারা কি সুশাসন কায়েম করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে, মানুষের অধিকার ন্যায় বিচার কোনটাই করতে পারেনি। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’
জেলা আমীর অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাও. খলিলুর রহমান, ফরিদপুর অঞ্চল টিম সদস্য এ্যাড. আজমল হোসাইন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, শরীয়তপুর- ৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আজহারুল ইসলাম, শরীয়তপুর- ১ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সংস্কার না‌ করে নির্বাচন দিলে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা থাকে’

আপডেট সময় :