সংবাদ শিরোনাম ::
ফরিদপুর সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শাহাবুল আলম, ফরিদপুর
- আপডেট সময় : ৩২৩ বার পড়া হয়েছে
কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ -২ মৌসুমে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার ২২ জুন ২০২৫ ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাসুদ রানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আ. রব সহ প্রমুখ।

















