ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

থানায় এইচএসসি প্রশ্নপত্র ফাঁস

ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

মেরাজ হোসেন, নওগাঁ
  • আপডেট সময় : ২৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বের করার ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেককে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়াও আরও চার কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে জেলা পুলিশ। এর আগে বৃহস্পতিবার এসআই জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবালকেও প্রত্যাহার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মোট ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো।
গত রোববার (২২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
জানা গেছে, গত মঙ্গলবার (১৭ জুন) রাতের কোনো এক সময় থানার নির্ধারিত লকার কক্ষে থাকা সিলগালা ট্রাঙ্কের তালা ভেঙে ফেলা হয়। শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসে। ট্রাঙ্কের ভেতর থাকা ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রের ছেঁড়া অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। ট্রাঙ্ক ভাঙা এবং প্রশ্নপত্র ছেঁড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নওগাঁর পুলিশ সুপার জানান, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাগর হোসেন (৩০) নারী হাজতে হাতকড়া পরা অবস্থায় ছিলেন। তিনি সুযোগ নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সংরক্ষিত ট্রাঙ্ক খুলে ফেলেন এবং একটি সেট বের করেন। পরে কিছু প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন ও বাকিগুলো ছড়িয়ে দেন।
এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থানায় এইচএসসি প্রশ্নপত্র ফাঁস

ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় :