ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

লোহাগড়ায় সালমান খন্দকার হত্যাকাণ্ড

নিরপরাধ লোকজনকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়ার শামুকখোলা গ্রামের সালমান খন্দকার হত্যাকান্ডের ঘটনায় গ্রামের নিরাপরাধ লোকজন কে আসামী করে হয়রানি করার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে এবং প্রকৃত খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে শামুকখোলা গ্রামের ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর উদ্যোগে লোহাগড়া-মানিকগজ্ঞ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, কাজী আব্দুল আলীম, ইউপি সদস্য সৈয়দ নবাব আলী, মো. মশিয়ার মোল্যা, কনা বেগম, সৈয়দ আহাদ আলী, কাজী ইমাম আহম্মেদসহ প্রমুখ।
ভুক্তভোগী কাজী আব্দুল আলীম বলেন, সালমান খন্দকার হত্যা ঘটনায় আমরা যারা আসামী হয়েছি তারা সব সময় সুষ্ঠু তদন্ত চাই। পুলিশ প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে সালমান খন্দকার হত্যার ঘটনায় কারা জড়িত তা দ্রুত বের করা সম্ভব হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ৮মে রাতে অজ্ঞাত দূবৃর্ত্তরা শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকার কে কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী কাউলিডাঙ্গা গ্রামে কালু চেয়ারম্যানের ইট ভাটার কাছে ফেলে রেখে যায়। সকালে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লোহাগড়ায় সালমান খন্দকার হত্যাকাণ্ড

নিরপরাধ লোকজনকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আপডেট সময় :