শ্রীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ১৫২ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
গতকাল বুধবার বেলা ১১টায় শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ র্যালি বের করা হয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করার পরে মাওনা উড়াল সেতুর নিচে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারেরর সভাপতিত্বে, পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
উক্র র্যালি ও সমাবেশে পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ওলামাদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


















