ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

পাথরঘাটায় হরিণের মাথাসহ মাংস উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনায় গভীর রাতে ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার বরগুনার পাথরঘাটায় গভীর রাতে ৪০ কেজি হরিণের মাংস ও দুটি মাথা উদ্ধার করেছে নৌ পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চরদুয়ানী নৌ পুলিশ এ অভিযান চালায়।
চরদুয়ানী নৌ পুলিশ জানায়, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদীর পাড়ে নাপতার খাল এলাকায় হরিণের মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল চোরাকারবারিরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাংস ফেলে পালিয়ে যায়। পরে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হলে তাঁদের উপস্থিতিতে উদ্ধার হওয়া মাংসে কেরোসিন ঢেলে ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়।
চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়। চোরাকারবারিরা সুন্দরবনের পশ্চিম পাড় থেকে হরিণ শিকার করে মাংস আনার পর আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
স্থানীয় প্রশাসন বলছে, অবৈধভাবে হরিণ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটায় হরিণের মাথাসহ মাংস উদ্ধার

আপডেট সময় :