ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

দাউদকান্দিতে মহাসড়কে অবৈধ পার্কিং

সেনাবাহিনীর অভিযানে পাঁচ বাস জব্দ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি করার অভিযোগে পাঁচটি বাস জব্দ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর দাউদকান্দি ক্যাম্পের প্রেস রিলিজে জানানো হয়, গত শুক্রবার বিকেল চারটার দিকে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দাউদকান্দি ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। মহাসড়কের পাশে যাত্রীসেবায় নিয়োজিত বাসগুলো দীর্ঘ সময় ধরে পার্কিং করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদে বাস গুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা পার্কিংয়ের সঠিক কারণ দেখাতে ব্যর্থ হন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, বাসগুলো সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় পাঁচটি বাস জব্দ করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রেস রিলিজে আরও বলা হয়,গৌরীপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় অবৈধভাবে পার্কিংয়ের কারণে জনসাধারণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। জনদুর্ভোগ নিরসনে সেনাবাহিনী নিয়মিত তৎপরতা চালাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক হওয়া বাসগুলো হলো— তিশা পরিবহনের একটি, পাপিয়া ট্রান্সপোর্টের একটি, একতা পরিবহনের একটি, রুপালি সুপার পরিবহনের একটি ও লাব্বাইক পরিবহনের একটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাউদকান্দিতে মহাসড়কে অবৈধ পার্কিং

সেনাবাহিনীর অভিযানে পাঁচ বাস জব্দ

আপডেট সময় :