ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ১১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে পৃথক ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার সময় বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামে শিশুর মৃত্যু হয়।
বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বাবলু।
এদিকে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গরু খাওয়ার জন্য ঘাস তুলতে গেলে বজ্রপাতে আক্রান্ত হয়। পরে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়। পরে মরদেহ ফিরিয়ে নিয়ে দাফন করে পরিবারের লোকজন।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। দুটি ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু

আপডেট সময় :