ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩৫ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 182.3472; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 42;

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালীন সময়ে অনিয়ম ও দলীয় প্রভাবের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক পিএলসি’র পলাশবাড়ী শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক শামসুল আলম সোহেল, মোবাইদুল ইসলাম প্রধান, আতিকুর রহমান এবং বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের আহবায়ক তৌহিদুল ইসলাম কানন ও সুমন মিয়া প্রমূখ। বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুলসংখ্যক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, মর্যাদা ও দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। বক্তারা অবিলম্বে এসব ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কার করে ব্যাংকটির সুনাম, স্বচ্ছতা ও ন্যায্যতা পুনরুদ্ধার,পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান। মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় চাকরিপ্রত্যাশী তরুণ-যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় :