ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ধামরাইয়ে সাদ হত্যা মামলায় মোহাদ্দেস হোসেনসহ ৫ জন গ্রেফতার

শওকত হোসেন সৈকত, ধামরাই (ঢাকা)
  • আপডেট সময় : ৩০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার ৬নং আসামী ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন, ধামরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ সদস্য সানাউল হক সুজন সহ ৫ জন’কে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৭ই অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেন আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপস ঢাকা উত্তর।
এর আগে সোমবার দিনগত রাত ১২টা সময় আশুলিয়া থানার নবীনগর থেকে সেনাবাহিনীর সহযোগীতায় ধামরাই থানার পুলিশ তাদের কে গ্রেপ্তার করে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার ৬ নং এজাহার নামীয় আসামি মোহাদ্দেস হোসেন সহ এরা সবাই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার সকালে তাদের ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামরাইয়ে সাদ হত্যা মামলায় মোহাদ্দেস হোসেনসহ ৫ জন গ্রেফতার

আপডেট সময় :