ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

মুনাফিকদের বয়কট করুন : দোলা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যারা আমার বাবা কর্নেল আজিমের হাত ধরে রাজনীতিতে এসে বড় নেতা হয়েছে, তারাই পদ পাওয়ার জন্য বাবার সাথে গাদ্দারি করেছে। তৃণমূল নেতাকর্মীদের সাথে মুনাফেকি করে বড় নেতা সেজেছেন। আপনারা তাদের চিনেন অতএব এসব মুনাফিকদের বয়কট করুন, তাদেরকে না বলুন। কথাগুলো বলেন কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল অব. এম আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা। তিনি আরো বলেন আপনারা আমার বাবার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ, আমিও আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি আমার বাবার আদর্শ নিয়ে রাজনীতি করতে চাই। আজকের উপস্থিতি প্রমাণ করে এখানে আমার বাবা আজিমের নেতাকর্মীদের ঘাটি, বিএনপির ঘাটি। আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি এসেছি রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা জানাতে। তিনি আরো বলেন আগামী নির্বাচনে নমিনেশন পাই আর না পাই আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গতকাল শনিবার উপজেলার বাইশগাঁও ইউনিয়নে উদাইশ গ্রামে তৃণমূল বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত কর্নেল আজিমের মেয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। বিএনপি নেতা আবদুল ওহাব পাটোয়ারীর সভাপতিত্বে এবং যুবদল নেতা হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপি নেতা হাজী জসিমউদদীন, বাইশগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, ইব্রাহিম খলিল বাবুল, মাসুদুল আলম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুনাফিকদের বয়কট করুন : দোলা

আপডেট সময় :