ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

মাইন বিস্ফোরণে এবার বিচ্ছিন্ন হলো বিজিবি সদস্যের পা

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ -মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পোঁতা মাইন বিস্ফোরণে এবার পা উড়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) এক সদস্যের।
আজ রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি এই ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য হলেন রেজু আমতলী বিওপি’র নায়েক আকতার হোসেন। তিনি ৩৪ বিজিবির সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতরভাবে জখম হয় বাম পা।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিজিবি সেক্টর কমান্ডার ( রামু) কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাইন বিস্ফোরণে এবার বিচ্ছিন্ন হলো বিজিবি সদস্যের পা

আপডেট সময় :