ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

নওগাঁয় পলিথিন বিরোধী মোবাইল কোর্টে জরিমানা

কামরুল হাসান জীবন, নওগাঁ
  • আপডেট সময় : ২১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে গতকাল রোববার সদর উপজেলার দুবলহাটী বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে একটি মুদি দোকান থেকে আনুমানিক ১৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করে দোকান মালিকের কাছ থেকে ১,০০০ টাকা অর্থদণ্ড ধার্য ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান মালিকসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের অবৈধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।
মোবাইল কোর্টে নিরাপত্তা ব্যবস্থায় সহায়তা করে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, “পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় পলিথিন বিরোধী মোবাইল কোর্টে জরিমানা

আপডেট সময় :