ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ জনকে কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার এ দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন,আকতার হোসেন,মাহবুল,আব্দুল মজিদ, রিপন মিয়া,রবিউল ইসলাম, হারুন আর রশিদ,মোস্তফা, মামুন ও আছর উদ্দিন। এর মধ্যে রবিউল ইসলামকে ২ দিনের,আছর উদ্দিনকে ২৫ দিনের এবং বাকি ৭ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,সরকারি ভাবে বালু মহাল বন্ধ থাকায় সম্প্রতি উপজেলার কালঘোষা ও গজনী বিটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যাটারিচালিত অটোভ্যানের মাধ্যমে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।
এ অবস্থায় সোমবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু ও চালকসহ ১০ টি অটোভ্যান এবং একটি ট্রলি আটক করা হয়। পরে দুপুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার লঙ্ঘন ও ১৫(১) ধারার অপরাধে উল্লিখিত ৯ ব্যক্তিকে দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের পরে প্রিজনভ্যানে করে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল আমিন।
এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন,সরকারি বালু মহাল বন্ধ থাকা অবস্থায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ জনকে কারাদণ্ড

আপডেট সময় :