ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

রুমার পর থানচিতে ফিল্মী কায়দায় ২ ব্যাংকে ডাকাতি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাতে রুমায় ব্যাংকের ডাকাতির পর দিনেদুপুরে থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটলো। বুধবার (৩ এপ্রিল) বেলা ১টা নাগাদ থানচি বাজার ঘেরাও করে অস্ত্রধারীরা ব্যাংকে লুপতরাজ চালায়।

এসময় সোনালী ও পাশের কৃষি ব্যাংকে ঢুকে ফিল্মী কায়দায় সবাইকে জিম্মি করে এবং টাকা লুটের সঙ্গে বাজারের বেশ কয়েকজনের মোবাইল ফোন লুটে নিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায় তারা।

কৃষি ব্যাংকের থানচি উপজেলার শাখার ব্যবস্থাপক হ্লা সুই থোয়াই বলেন, তারা চোখের পলকে ব্যাংকে ঢুকে সবাইকে জিম্মি করে একটি কক্ষে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তারা ব্যাংকের কি পরিমাণ টাকা লুট হয়েছে তা সব দেখার পর বলা যাবে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টা নাগাদ ৭০-৮০ জন সশস্ত্র সন্ত্রাসী রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে সোনালী ব্যাংকে গিয়ে পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র কেড়ে নেয় এবং মারধর করে। ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। সেই সঙ্গে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ঘটিয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুমার পর থানচিতে ফিল্মী কায়দায় ২ ব্যাংকে ডাকাতি

আপডেট সময় :