ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

জয়পুরহাটে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন। জেলার ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার (১৮ অক্টোবর-২০২৫) আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার কামারগাড়ি নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৫৮)। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। তার বাড়ি উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামে। আহতরা হলেন- একই উপজেলার ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) ও ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।
জয়পুরহাট জেনারেল হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুল দুই আরোহী নাইম ও ফিরোজকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ক্ষেতলালের বটতলী বাজারের দিক থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পথে কামারগাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে নাসির উদ্দিনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাইম, হাবিবুল ও ফিরোজকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নাইমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাবিবুল জয়পুরহাট হাসপাতালে ভর্তি আছেন, আর ফিরোজ হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়টি নিশ্চিত ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম করে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট সময় :