ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

নোয়াখালীতে ট্রাক চাপায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৫৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট—বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সিএনজি চালক শাহ আলম খোকন (৪৬), সুলতান আহমদ সুমন (৩৩), কলেজ ছাত্র তানিম হাসান (২৬), কলেজ ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম ও জান্নাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে পাঁচ যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশা রওনা দেয়। পথে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে সিএনজিটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টো যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়, তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে ট্রাক চাপায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় :