ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ার ১৪ মাইলে ট্রাক থামিয়ে ডাকাতি,ড্রাইভার আহত !

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনায় এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের ১৪ মাইল নামক শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক আলমগীর হোসেন। রাত দেড়টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালককে মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরও টাকার দাবিতে তাকে পুনরায় আঘাত করা হলে চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, প্রথম দিকে তার প্রচুর রক্তখনন হচ্ছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
আহত আলমগীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব আলী মোড়লের ছেলে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে|

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ার ১৪ মাইলে ট্রাক থামিয়ে ডাকাতি,ড্রাইভার আহত !

আপডেট সময় :