ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে এবং বিআরডিবি কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনিম এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার।

সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে পল্লী উন্নয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কৃষি, অবকাঠামো, সমবায়ভিত্তিক কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বিআরডিবির মহিলা সমবায় সমিতির সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় :