হলুদময় পত্নীতলা মাঠজুড়ে
- আপডেট সময় : ১৯১ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলা জুড়ে হলুদ ফুলের শোভা ছড়াচ্ছে সরিষা। মাঠজুড়ে চারিদিকে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হলুদের সাথে সাথে বাতাসে ভেসে আসে সরিষা ফুলের মিষ্টি সুবাস।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলায় সরিষা চাষ করা হয়েছে ৬ হাজার ৫শ হেক্টর জমিতে।
প্রণোদনার আওতায় ৫ হাজার ৫শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি, এম.ও.পি-১০ কেজি ও সরিষা বীজ-১ কেজি করে দেওয়া হয়েছে।
এবার উপজেলায় বারি-১৪ ও বারি-১৫ এবং বারি-১৮ জাতের সরিষা চাষ হয়েছে। প্রতি বিঘা জমিতে ৬ থেকে ৭ মণ সরিষা ফলন হয়।
এছাড়াও কৃষি বিভাগ থেকে কৃষকদের সরিষা চাষ, রোগবালাই দমন ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।
নজিপুর ইউনিয়নের বেংডম গ্রামের কৃষক আবু রায়হান (৪৫) বলেন, আমি প্রায় এক বিঘা জমিতে সরিষা চাষ করেছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন, সরিষা চাষ করা অত্যন্ত লাভজনক। সরিষার দাম ভাল থাকলে কৃষকরা লাভবান হবেন।














