ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সর্ব-বৃহৎ প্রশিক্ষিত দক্ষ জনবল সমৃদ্ধ এই বাহিনীর সদস্যরা দেশ ও জাতির উন্নয়ন এবং স্থানীয় শান্তি শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে।
সোমবার সকালে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: আবু সোলায়মান।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ভিডিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী কর্মসূচী সকালে কেক কেটে ও বেলুন উড়িয়ে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে জেলার ৭টি উপজেলার ইউনিয়ন দলনেতা-নেত্রীসহ ভিডিপি সদস্যরা অংশ গ্রহন করে।
গাইবান্ধা সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো: তারিকুল ইসলাম, সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রেজেনা পারভীন,সুন্দরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো: আলমগীর হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা: শিরিন আকতার, উপজেলা প্রশিক্ষক মো: সেলিম পারভেজ,উপজেলা প্রশিক্ষক মো: নুরুন্নবী সরকার প্রমূখ।
গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: আবু সোলায়মান তার বক্তব্যে ভিডিপি দলনেতা-নেত্রী এবং ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বলেন,দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিরলস ভাবে পালন করছে আনসার ও ভিডিপি সদস্যরা। এই বাহিনীর ৬৬ লক্ষাধিক প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যরা দেশ ও জাতির কল্যানে সহায়ক ভূমিকা রেখে আসছে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে এই বাহিনীর উপর রাষ্ট্রীয় অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যরা তাদের উপর প্রদত্ত দায়িত্ব নিরলস ভাবে পালনের মধ্যদিয়ে বাহিনীর সুনামকে সমুন্নত রাখতে হবে। কোন ধরনের অনিয়ম বা দূর্নীতি তথ্য পেলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধায় গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট সময় :