গোলাপগঞ্জে সাবরিনা এহিয়া সম্পাদিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে
গোলাপগঞ্জে কানাডা প্রবাসী সাবরিনা এহিয়া সম্পাদিত Our Lehacy of The Ambari & The Great village Ronkali গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থের প্রকাশক কানাডা প্রবাসী কমিউনিটি নেতা চৌধুরী দেলওয়ার এহিয়া সাহানের সভাপতিত্বে, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবীদ, সেন্ট্রাল উইমেন্স কলেজ সিলেটের প্রিন্সিপাল কবি কালাম আজাদ।
বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মাজেদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের সাবেক ডেপুটি মেয়র আ ম ম ওহিদ আহমদ, প্রবাসী লেখক ও গবেষক তাবেদার রসুল বকুল, অধ্যাপক মকুব আলী, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলাম, বর্তমান প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জামেয়ার সিনিয়র শিক্ষক মোঃ ইখতিয়ার উদ্দিন,মোঃ আব্দুস শাকুর । আনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সজিব আলী।














