ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় ৪টি আসনের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া জেলায় চারটি সংসদীয় আসনের মোট ৬ জন স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা।কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা এবং জেএসডির গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে হাবলু মোল্লার মনোনয়ন বাতিল হয়েছে। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের মনোনয়নও বাতিল হয়েছে।
অন্যদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির খাইরুল ইসলাম এ তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তারা জানান, খাইরুল ইসলাম সরকারি চাকরিজীবী ছিলেন বিধি অনুযায়ী অব‍্যহতি না থাকায় তার মনোনয়ন অবৈধ ঘোষিত হয়েছে, আর শেখ সাদীর ও আনসার প্রামানিকের মনোনয়নপত্রে ভুল থাকায় তা বাতিল করা হয়।
বড় দলের মনোনিত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে নুরুজ্জামান হাবলু মোল্লা ও আনসার প্রামাণিক আপিল করার ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় ৪টি আসনের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় :