ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

রামু থানার ওসি’র দুঃসাহসিক অভিযানে পাহাড়ে গোপন অস্ত্র কারখানার সন্ধান, গুলি ও বিপুল সরঞ্জাম উদ্ধার

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৩৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের রামু উপজেলায় গহীন পাহাড়ে গড়ে ওঠা একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। যৌথ অভিযানে সেখান থেকে গুলি ও দেশীয় অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধভাবে অস্ত্র তৈরি করছে। এমন সংবাদের পর কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহারের ৬টি পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করে। এ ছাড়া হাওয়ার মেশিন, শান দেওয়ার মেশিন, করাত, হাতুড়ি, প্লাস, রেথসহ দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত অসংখ্য সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ৩ থেকে ৪ জন ব্যক্তি পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রামু থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতগুলো যথাযথভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামু থানার ওসি’র দুঃসাহসিক অভিযানে পাহাড়ে গোপন অস্ত্র কারখানার সন্ধান, গুলি ও বিপুল সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় :