ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

সুবর্ণচরে শীতার্ত মানুষের পাশে ইউএনও

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র শীত ও কনকনে হাওয়ায় যখন কুয়াশায় ঢেকে যায় চরাঞ্চলের জনপদ, তখন শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাঠে নেমেছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসন। সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনই উপজেলার বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অসহায় মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান।
সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনকে সঙ্গে নিয়ে রাতের আঁধার, কাঁচা রাস্তা ও দুর্গম চর পেরিয়ে ইউএনও নিজেই ছুটে যাচ্ছেন শীতকাতর মানুষের ঘরে ঘরে। গরিব, দুস্থ ও মেহনতি মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তিনি শুধু শীত নিবারণই করছেন না, তাদের মনে জাগিয়ে তুলছেন মানবিক আশ্বাস ও নিরাপত্তার অনুভূতি।
এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝেও নিয়মিত কম্বল বিতরণ করা হচ্ছে। শীতের রাতে ওয়ার্ড ও বারান্দায় অবস্থানরত রোগীদের জন্য এ সহায়তা স্বস্তি বয়ে আনছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এতিমখানায় অবস্থানরত এতিম শিশুদের মাঝেও কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে শীত তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবন ব্যাহত না করে।
উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, “এই তীব্র শীতে গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে নিজ হাতে সরকারি সহায়তার কম্বল দিতে পারছি—এটা আমার জন্য আনন্দের। আমরা প্রতিদিনই একেকটি এলাকায় গিয়ে কম্বল বিতরণ করছি, যাতে প্রকৃত শীতার্ত মানুষগুলো সঠিকভাবে এই সহায়তা পায়।”
উপজেলা প্রশাসনের এমন ধারাবাহিক উদ্যোগে সুবর্ণচরের শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুবর্ণচরে শীতার্ত মানুষের পাশে ইউএনও

আপডেট সময় :