সরিষাবাড়ীতে লিপি হত্যার খুনিদের গ্রেপ্তারে দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ৩৬৯ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুলিশ সদস্যের স্ত্রী লিপি আক্তার হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় সরিষাবাড়ী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরিষাবাড়ী থানায় অবস্থান নেন এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে স্লোগান দেয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা মঞ্জুরুল হক, নিহতের মা কল্পনা বেগমসহ নিহতের স্বজনরা ও এলাকাবাসী।
এ সময় পুলিশ সদস্যের স্ত্রী শিরিন হত্যা মামলা আসামিদের গ্রেপ্তার ও ফাঁসীর দাবি জানান তারা।
নিহত লিপি আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের কুয়েত প্রবাসী মঞ্জুরুল হকের মেয়ে। তার স্বামী মহির উদ্দিন র্যাব-২ মোহাম্মদপুর বছিলায় কর্মরত আছেন।
উল্লেখ্য- গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) লিপি আক্তার পৌরসভার শিমলাবাজার গণময়দান সংলগ্ন ভাড়া বাসায় হত্যার শিকার হয়। দির্ঘ্য একমাস অতিবাহিত হওয়ার পরেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি সরিষাবাড়ী থানা পুলিশ। মানববন্ধনে বক্তারা বলেন, যদি আগামী এক সপ্তাহের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে বৃহত্তর থেকে বৃহৎ কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান এলাকাবাসী।














