ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

নবীনগরে ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) দুপুরে পৌরসভার জল্লা মেয়র মার্কেটস্থ থ্রি স্টার হোটেলে আয়োজিত এ সম্মেলনে উপজেলা ও পৌর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখার প্রার্থী নজরুল ইসলাম নজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। বিগত নির্বাচনগুলোতে জনগণ মন খুলে ভোট দিতে পারেনি, ভোটের নামে হয়েছে প্রহসন। এবারের নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, হবে হাত পাখার বিজয়ের নির্বাচন এবং নবীনগরে ইসলামের বিজয়ের এক শক্ত ভিত্তি ও স্তম্ভ গড়ে উঠবে।
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নজু আরও বলেন, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে নবীনগর উপজেলাকে একটি আধুনিক,পরিকল্পিত ও জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আমাদের রাজনীতির লক্ষ্য ক্ষমতা নয়, বরং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। দলীয় স্বার্থ নয়, ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করুক।
অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি গাজী নিয়াজুল করীম,জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ সামস আল ইসলাম ভূইয়া, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোহসীনুল করীম হারুনী, সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল হক, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি রায়হান উদ্দিন আনসারী, সাইফুল্লাহ সেন্টু, হাফেজ মনির হোসেন, মাওলানা ওমর ফারুক রাজু, আজহারুল ইসলাম দুলাল, মোঃ আমির হোসাইন প্রমুখ।
সম্মেলনে উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক বিশাল কর্মী সমাবেশে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

আপডেট সময় :