ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

শেরপুরে বিজিবির অভিযানে মদ ও মালামাল জব্দ

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তবর্তী শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ টাকার চোরাচালানী মদ ও মালামাল জব্দ করেছে বিজিবি। গত রোববার পরিচালিত অভিযানে শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে মালামালগুলো জব্দ করা হয়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় থেকে ১০৫ বোতল ভারতীয় এবং হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া সীমান্ত থেকে ৭ টি ভারতীয় কম্বল এবং ৩৪০ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি পরিচালক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে বিজিবির অভিযানে মদ ও মালামাল জব্দ

আপডেট সময় :