ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

রায়পুরে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌরসভার আওতাধীন বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ‎মঙ্গলবার মধ্যরাতে উপজেলা প্রশাসন, রায়পুরের উদ্যোগে সরকারি সহায়তা হিসেবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
‎শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।
‎অনুষ্ঠানে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “শীত মৌসুমে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হচ্ছে। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
‎শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শীতকালজুড়ে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
‎এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রায়পুরে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় :