ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মহাদেবপুরে ছিনতাইয়ের অভিযোগ, যুবকের মৃত্যু

মহাদেবপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের ধাওয়ার মুখে খালে লাফ দিয়ে মিঠন সরকার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত রোববার দুপুরে উপজেলার হাট চকগৌরী বাজার সংলগ্ন ডারায় এ ঘটনা ঘটে।
নিহত মিঠন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাট চকগৌরী বাজারের উত্তর পার্শ্বে টাওয়ার সংলগ্ন এলাকায় গত মঙ্গলবার (৬ জানুয়ারী) দুপুর একটার দিকে এক বৃদ্ধার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে মিঠন সরকারের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া দিলে সে দৌড়ে বাজারের উত্তর পাশের খালে লাফ দেন। এর এক পর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ডারার পানির নিচ থেকে মিঠন সরকারের মরদেহ উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাদেবপুরে ছিনতাইয়ের অভিযোগ, যুবকের মৃত্যু

আপডেট সময় :