কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পর শিশুর নিথরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১৯৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পর বাঁশ বাগান থেকে সাত বছরের শিশু সিনথিয়া’র নিথরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তারাইল বাজারের পশ্চিম পাশে একটি বাগানে স্থানীয়া দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করা হয়।পরিচয় জানা গেছে সিনথীয়া উপজেলার ফুকরা ইউনিয়ন পাংখারচর গ্রামের মোঃ লিটন শেখের কন্যা।সে গত দুই দিন আগে রবিবার সান্ধায় নিখোঁজ হয়,নিহতের পরিবার জানান রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে পরে আত্মীয়স্বজন,এলাকাবাসী
মিলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি
মঙ্গলবার তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান-লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পরিবার থেকে এখনো কোন অভিযোগ দায়ের হয়নি মৃত্যুর কারণ জানতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।













