রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে তামান্না ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা বিতরণ
- আপডেট সময় : ৩৩৩ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে তামান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬০ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে মাসিক বেতন ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এক শিক্ষাসহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তামিম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সাবেক সভাপতি সুলতান মাহমুদ এবং সাবেক অভিভাবক সদস্য আব্দুল হাদি পারভেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী জাকারিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। তামান্না ফাউন্ডেশনের এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, তামান্না ফাউন্ডেশনের পরিচালক শাজমীন আক্তার তামান্না, জামাল উদ্দিন প্রভাষক, শিক্ষক ফরিদ উদ্দিন, নায়েন আহমদ, সাদিক আহমদ, আব্দুল জলিল সহ অভিভাবক ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দরা।
অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে মাসিক বেতন সহায়তা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ০৮ জানুয়ারি ২০২৬ইং তারিখে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ।














