গৌরীপুরে গুণীজনদের সংবর্ধনা দিল সাংবাদিক ঐক্য ফোরাম
- আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্থানীয় পনেরোজন গুণী ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে যাঁদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে- বিশিষ্ট চক্ষু চিকিৎসক একেএম মুকতাদির, ডা. আব্দুল মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, আব্দুল হান্নান, জুলাই আন্দোলনে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব, বিপ্লব হাসান, জুবায়ের আহমেদ এর পরিবার, বিশিষ্ট লেখক আজম জহিরুল ইসলাম (মরণোত্তর), সাংবাদিক কাজী এম এ মোনায়েম (মরণোত্তর), সাংবাদিক মো. রইছ উদ্দিন, হুমায়ুন কবির, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, সফল উদ্যোক্তা হারুন মিয়া।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, যুগ্ম আহবায়ক শামছুল হক শামছু, এস এম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু ইউসুফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান আলী, সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, প্রেসক্লাবের আহবায়ক মো. রইছ উদ্দিন, সদস্য সচিব হুমায়ূন কবির, শামীম খান, এনসিপি নেতা তারেক, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, শহীদ যুবায়ের এর পিতা আনোয়ার হোসেন প্রমুখ।
সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককাটা অনুষ্ঠান।












