ঝিনাইদহে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ১৭৪ বার পড়া হয়েছে
তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অসহায় আর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। তীব্র এই শীতে সমাজের অসহায় শীতার্তদের কিছুটা উষ্ণতা দিতে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাখা কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
সেসময় সংস্থার সদর উপজেলা শাখার সভাপতি আহম্মেদ হোসেন, সাধারন সম্পাদক বাবলু কুন্ডু, জেলা শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান, সদস্য ডা; মুন্সী রেজা সেকেন্দার, সাংবাদিক এম এ কবীর ও কামরুজামান পিন্টু, প্রফেসর রুহুল আমিন ও এস এম তালেবুল ইসলাম, মানবাধিকার কর্মী সাইদুর রহমান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে সেসময় শহরের বিভিন্ন এলাকার শতাধিক নির্যাতিত ভিকটিম, অসহায়, গবীব, দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।














