ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

তারাকান্দায় মামলার স্বাক্ষীকে মারধর

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় মামলার স্বাক্ষীকে মারধর করে গুরুতর আহত করেছে আসামীরা। জানা গেছে উপজেলার বালিখাঁ ইউনিয়ন বিএনপি’র তিনবারের সাবেক সাধারন সম্পাদক পাগুলী আতকাপড়া গ্রামের মোঃ আব্দুল মান্নান মেম্বার ও তার ভাই আব্দুল মোতালেব গরু ও মাছের খাদ্য ক্রয়ের উদ্দেশ্যে তারাকান্দা বাজারে যাওয়ার পথে দাদরা চৌরাস্তা( চানুর দোকান) নামক স্থানে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা আসামিরা চারদিকে ঘেরাও করে অকথ্য ভাষায় গালাগাল করে উত্তেজিত হয়ে এক পর্যায়ে মারধর শুরু করে এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকী ধামকি প্রদান করে৷ মারধর করার একপর্যায়ে আসামিরা আব্দুল মান্নান মেম্বারের সাথে থাকা গরু ও মাছের খাদ্য কেনার ১১৮০০০/- (এক লক্ষ আঠার হাজার) ছিনিয়ে নিয়ে যায়। মামলার স্বাক্ষী আব্দুল মান্নান মেম্বার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আসামীদের হুমকী ধামকীতে মামলার বাদী ও স্বাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভোগছে। এব্যাপারে আব্দুল মান্নান মেম্বারের ছেলে মোঃ শাহজাহান মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় মুঞ্জুরুল হক সরকার সহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় মামলার স্বাক্ষীকে মারধর

আপডেট সময় :