সংবাদ শিরোনাম ::
অটোরিক্সা চাপায় এক শিশুর মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ৯৪ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিক্সা চাপায় আরিয়ান হাসান নামে চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান হাসান পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।
পারিবারিক সূত্র জানায়,শিশু আরিয়ান তার মা অন্তরার সাথে গোল্লারপাড় এলাকায় তার খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় অটোরিক্সা থেকে মায়ের হাত ধরে নামতেই, অপর দিক থেকে দ্রুতগতিতে আশা একটি অটোরিক্সা আরিয়ানকে চাপা দিয়ে চলে যায়। এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।














