পাকুন্দিয়ায় মাদককারবারি দম্পতি আটক
- আপডেট সময় : ১৯৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গাঁজাসহ মাদককারবারি দম্পতিকে আটক করেছে র্যাব। তাদের দখল থেকে উদ্ধার করা হয়েছে ৪৮ কেজি গাঁজা। র্যাব কিশোরগঞ্জ কার্যালয় থেকে গতকাল সোমবার বিকালে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উক্ত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে গোপনসূত্রে খবর পেয়ে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল পাকুন্দিয়া উপজেলার মিরদি গ্রামের মো. তোতা মিয়া(৪৫) ও তার স্ত্রী আছমা আক্তারকে(৩৮) আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি ভাড়া করা ঘর থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাহাজাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরে উভয়কে জব্দকৃত আলামতসহ পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।













