ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

লালপুরে ভেজাল গুড় তৈরী, অর্থদন্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে গো-খাদ্য হিসেবে ব্যবহৃত চিটাগুড়, রং, হাইড্রোজ, চিনি মিশিয়ে ভেজালগুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে মোঃ জনি (২১) নামের একজনকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল গুড় তৈরীর ওই কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন। এ সময় কারখানায় উৎপাদিত ভেজাল গুড়, রং সহ অন্যান্য উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানা মালিক মো: জনিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ ভেজাল গুড় জব্দ করে বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালপুরে ভেজাল গুড় তৈরী, অর্থদন্ড

আপডেট সময় :