ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বিশ্বম্ভরপুরে ছাত্রশক্তির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক এন. ডি. উছমান গনি এবং এনসিপি বিশ্বম্ভরপুর উপজেলা আহ্বায়ক আব্দুস সালাম। এছাড়াও নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বক্তারা ছাত্রসমাজকে সংগঠিত করে আধিপত্যবাদ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাতীয় ছাত্রশক্তি শিক্ষাঙ্গনসহ সমাজের বিভিন্ন স্তরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবে।
সভা শেষে আধিপত্যবাদবিরোধী বিপ্লবী নেতা শহীদ শরিফ ওসমান হাদিসহ সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও ছাত্রসমাজের কল্যাণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বম্ভরপুরে ছাত্রশক্তির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় :