তারাকান্দার সরকারি হালট দখলদারদের কাছ থেকে উদ্ধার
- আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৪ নং গালাগাঁও ইউনিয়ন মুলাবাড়ী জনবহুল সরকারি হালট অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমিনুল ইসলাম ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার তারাকান্দা উপজেলা ৪ নং গালাগাঁও ইউনিয়ন মুলাবাড়ী গ্রামে জনবহুল সরকারি হালট অবৈধ দখল করে রেখেছিলেন ,মফিদুল ইসলাম বাবু, নজরুল ইসলাম ।
এলাকার জনসাধারণ উক্ত হালট দিয়ে যাতায়াত করিতে না পারায় ভীষন ভোগান্তিতে পড়েছে।
অবৈধ দখলদারদের কারণে হালটটি নিশ্চিন্ত হওয়ার সম্ভাবনা হয় নাই বিধায়। বিষয়টি সরেজমিনে পরিদর্শন পূর্বক জনগুরুত্বপূর্ণ সরকারী হালট অবৈধ দখলদারদের কবল থেকে পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহদের জন্য বেশ কয়েকটি আবেদন করেন মুলাবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ জবেদ আলী ও ওমর ফারুক সদস্য জাতীয় নাগরিক পার্টি(NCP)
খিলগাঁও থানা ঢাকা মহানগর দক্ষিণ ।
এসময় পরিদর্শনে ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজ আলম , এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ মানুষ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয় এর নির্দেশে গ্রামপুলিশ গাছ গাছালিকেটে সরজমিনে রশি দিয়ে সরকারি-হালট অবৈধ দখলদারদের কবল থেকে পুনরুদ্ধারের করেন।









