নড়িয়ায় রেমিটেন্স যোদ্ধা লংপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
- আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে প্রবাসীদের সহযোগিতায় স্থানীয় উপসী রেডসান ক্লাবের আয়োজনে, জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে, বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে রেমিটেন্স যোদ্ধা লংপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে । আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করেন শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ দুলাল খান।
উপসী রেডসান ক্লাবের সভাপতি এ্যাডভোকেট ফাহিম খানের সভাপতিত্বে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে, বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সালাহউদ্দিন ছৈয়াল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতন, ভোজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর গোরাপি। ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জানু ছৈয়াল সহ স্থানীয় গন্যমান্যবক্তিবর্গ ও উপসী রেডসান ক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন।
মাসব্যপি আয়োজিত খেলায় শরীয়তপুর জেলনর মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় শরীয়তপুর স্মার্ট স্পোর্টস ক্রিকেট ক্লাব ১২৫ রানের টার্গেট নিয়ে ভোজেশ্বর ক্রিয়া চক্রকে অল আউট করে ৪ উইকেটে জয়ী হয়।









