ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ঝুঁকিতে শরীফগঞ্জ খেয়াঘাট, দ্রুত মেরামতের দাবি

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ শরীফগঞ্জ খেয়াঘাট বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খেয়াঘাটের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে, যা যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা এই খেয়াঘাট ব্যবহার করেন। কিন্তু খেয়াঘাটের কাঠামো দুর্বল হয়ে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়।
এলাকাবাসী দ্রুত খেয়াঘাটটি মেরামত ও আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা রয়েছে।
শরীফগঞ্জ গ্রামের সমাজসেবক ও রাজনীতিবিদ রিপন আহমদ বলেন, “শরীফগঞ্জ খেয়াঘাটটি এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত কয়েকদিন পুর্বে একজন বৃদ্ধ পড়ে গিয়ে আহত হয়েছেন, দ্রুত মেরামত ও স্থায়ী সমাধান না হলে বড় ধরনের আরও দুর্ঘটনা ঘটতে পারে। আমি সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে শরীফগঞ্জবাসী দ্রুত খেয়াঘাট মেরামতের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝুঁকিতে শরীফগঞ্জ খেয়াঘাট, দ্রুত মেরামতের দাবি

আপডেট সময় :