ডামুড্যায় নকল চিপসের কারখানায়, জরিমানা
- আপডেট সময় : ৮৯ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় নকল চিপসের কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার দুপুরে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ঠেঙ্গার বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে,মেসার্স শাকিল ফুড প্রোডাক্টস, নামে ভেজাল ও অনুমোদনহীন চিপসের কারখানায় অভিযান পরিচালনা করে ডামুড্যা উপজেলা প্রশাসন ও শরীয়তপুর জেলা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী মোঃ সালাউদ্দিন আইয়ূবী এবং সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার, সুব্রত ভট্টাচার্য্য।
অভিযানকালে চিপসের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে যথাযথ নিবন্ধন ব্যতীত চিপস উৎপাদন, টেক্সটাইল রংযুক্ত চিপস বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ, নামী দামি বিভিন্ন প্রতিষ্ঠানের চিপস ( যেমন: প্রাণ চিপস, ডি ডং চিপস ইত্যাদি) এর প্যাকেটে নিজেদের চিপস বাজারজাতকরণ এবং চিপসে অনুমোদনহীন বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতে দেখা যায়।নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী এই সকল অপরাধের জন্য প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে এক লক্ষ টাকা ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। এছাড়াও উক্ত সকল ভেজাল ও নকল লেবেলযুক্ত চিপস ও রাসায়নিক তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় (যার আর্থিক মূল্য প্রায় ৩০,০০০ টাকা)।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী মোঃ সালাউদ্দিন আইয়ূবী জানান জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।









