ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

সম্পত্তি বিরোধে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, দুইজন টেটাবিদ্ধ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক  সভাপতি মাহমুদুর হাসান কামাল(৫৫) ও ছেলে কাকন (১৮) টেটা বিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। ঘটনাটি ঘটেছে  গত বৃহস্পতিবার সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে।

আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মাহমুদুর হাসান কামাল মেম্বার এর সাথে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে সংঘর্ষ হলে মাহমুদুর হাসান কামালের মাথার এক পাশে ও তার ছেলে কাকনের হাতে টেটা বিদ্ধ হয়ে মারাত্মক জখম হয়।

জালাল উদ্দিন মাস্টার মুঠোফোনে জানান, ১৭ বছর যাবত জমি ও দোকান নিয়ে বিরোধ চলে আসছে। পিতার জীবদ্দশায় জমি জমা বন্টন করে দিলেও তারা জোর পূর্বক আমার জমি ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার সকালে কামাল মেম্বার আমার জমির আইল কাটলে আমার ছেলে বাধা দেয়। তখন কামাল মেম্বার তার হাতে থাকা কাচি ও টেটা দিয়ে আমার ছেলে সাদ্দামকে ডিল দিলে সে সরে যায়। তার টেটা দিয়ে পাল্টা আঘাত করলে তাদের গায়ে লাগে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ শাহরিয়ার অনিক জানন, টেটাবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুল্লাহ খান জানান, ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধে দুইজন টেটা বিদ্ধ হয়েছে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সম্পত্তি বিরোধে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, দুইজন টেটাবিদ্ধ

আপডেট সময় :